ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিদেশি পর্যবেক্ষকরা সন্তোষজনক সাড়া দিয়েছেন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ২৮ নভেম্বর ২০২৩
বিদেশি পর্যবেক্ষকরা সন্তোষজনক সাড়া দিয়েছেন: ইসি সচিব
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকে অতীতের তুলনায় ভালো সাড়া পেয়েছি। তারা সন্তোষজনক সাড়া দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি ব্যক্তি, সাংবাদিক ও প্রতিষ্ঠান বাংলাদেশে আসবেন। তাদের আবাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় যেসব দফতর, মন্ত্রণালয় সম্পৃক্ত তাদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। এ সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী বিদেশি পর্যবেক্ষকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়া।

Advertisement

মো. জাহাংগীর আলম বলেন, বিদেশি মেহমানদের জন্য বিমানবন্দরে একটা হেল্প ডেস্ক করা হবে, যেন সহজেই ইমিগ্রেশন ক্রস করে তারা নির্ধারিত হোটেলে উঠতে পারেন। হোটেলে আমরা একটা হেল্প ডেস্ক করবো, সেখান থেকে তারা নির্বাচন সংক্রান্ত তথ্য নিতে পারবেন। তারা কোন হোটেল থাকবেন সভায় সেটা চূড়ান্ত হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টিও চূড়ান্ত হয়েছে। হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবার বিষয়টিও আলোচনা হয়েছে।

নির্বাচন কমিশন সচিব বলেন, যারা নিজ খরচে আসবেন তারা ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আমন্ত্রিতরা ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। বিদেশি পর্যবেক্ষকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবো। নীতিমালা অনুযায়ী তারা যাদের অনাপত্তি দেবেন তাদের অনুমোদন দেবে কমিশন। কোন ক্যাটাগরির কতজন আসবেন সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!