ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৬৩ যানবাহনে আগুন, ক্ষতিগ্রস্ত ১৫ স্থাপনা: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ৮ ডিসেম্বর ২০২৩
২৬৩ যানবাহনে আগুন, ক্ষতিগ্রস্ত ১৫ স্থাপনা: ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান অবরোধ-হরতালে মোট ২৬৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনার ক্ষতি হয়েছে।

শুক্রবার ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ২৬৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে অ্যাম্বুলেন্সসহ ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে একটি অ্যাম্বুলেন্স, ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৬টি অন্যান্য গাড়ি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!