ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ব্যালট কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ১৮ ডিসেম্বর ২০২৩
ব্যালট কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে: ইসি
ফাইল ফটো

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পরিপত্রে সব রিটার্নিং কর্মকর্তাকে ভোটের দিন সকালে দেশের সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। তবে পার্বত্য, হাওর, বাঁওড়, চর বা দ্বীপাঞ্চল বা দুর্গম অঞ্চলের ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের প্রস্তাব অনুযায়ী রিটার্নিং অফিসার পুলিশের সঙ্গে পরামর্শ করে ব্যালট পৌঁছানোর ব্যবস্থা করবেন।

Advertisement

পরিপত্রে আরো বলা হয়, ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর জন্য রিটার্নিং অফিসারকে পরিকল্পনা গ্রহণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল/এমএস/এমআরকে
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!