ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৬ জানুয়ারি রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১, ৪ জানুয়ারি ২০২৪
৬ জানুয়ারি রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
ফাইল ফটো

ভোটের দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না।  

এছাড়াও, ৫ জানুয়ারি রাত বারোটা থেকে ৮ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন পর্যবেক্ষক দল ও জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে। নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত স্টিকারযুক্ত গাড়ি চলাচল করতে পারবে। 

গত ২৪ ডিসেম্বর ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত কয়েক ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব যানবাহনের মধ্যে আছে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। তবে কিছু ক্ষেত্রে এসব যান চলাচলে শিথিলতা থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!