[ জাতীয় ]
আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ভোট হয়েছে: বিদেশি পর্যবেক্ষক
হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান হিশাম কুহাইল- ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান হিশাম কুহাইল বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হিশাম কুহাইল বলেন, নির্বাচন পরিচালনাকারীরাও ভালোভাবে প্রশিক্ষিত ছিল।
.png)
তিনি আরো বলেন, রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমরা মূল্যায়ন করতে আসিনি। আমরা কোনো ধরনের সহিংসতা লক্ষ্য করিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
লিংক সফলভাবে কপি হয়েছে!