ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লাল-সবুজে বদলে যাচ্ছে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনের রেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩, ২৯ জানুয়ারি ২০২৪
লাল-সবুজে বদলে যাচ্ছে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনের রেক
ফাইল ফটো

পদ্মাসেতু হয়ে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা আন্তঃনগর ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনের রেক পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে পুরনো রেক বদলে ইন্দোনেশিয়ান লাল-সবুজ রঙের কোচের রেক নিয়ে চলাচল করবে ‘মধুমতি এক্সপ্রেস’।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, যাত্রীবাহী কোচের ব্যবহার, রেক পরিবর্তন এবং পরিবর্তিত রেকের অবমুক্ত কোচ দিয়ে ট্রেন পরিচালার প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী ইন্দোনেশিয়ান (লাল-সবুজ) ক্রু কপ্লার কোচ দিয়ে পদ্মাসেতু হয়ে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা ৭৫৫/৭৫৬ নম্বর আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন নতুন মার্শালিংয়ে চলাচলের প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো। যা আগামী ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৫৬ নম্বর ট্রেনের মাধ্যমে কার্যকর হবে।

Advertisement

নতুন রেক কম্পোজিশন, মার্শালিং ও আসন সংখ্যা অনুযায়ী ট্রেনে ১২টি কোচ থাকবে। এরমধ্যে ২টি শোভন শ্রেণির আসনযুক্ত ডাইনিং কারে (ডব্লিউইসিডিআর) ৫৪টি করে ১০৮টি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কারে (ডব্লিউজেসিসি) ৮০টি, একটি প্রথম শ্রেণির নন এসি ক্যাবিন কোচে (ডব্লিউএফসি) ৪৮টি, একটি শোভন শ্রেণির আসনসহ পাওয়ার কারে (ডব্লিউইপিসি) ১৬টি, ৭টি শোভন চেয়ার কোচে (ডব্লিউইসি) ৯২টি করে মোট ৬৪৪টি আসন থাকবে।

পুরো রেকে মোট আসন হবে ৮৯৬টি। রাজশাহী স্টেশনে রেকের ‘ঠ’ প্রান্তে ইঞ্জিন সংযোজিত হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘ট’ কোচ চলাচল করবে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!