[ জাতীয় ]
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো বিস্তৃত হবে: সৌদি রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের বহুমুখী সম্পর্ক আগামীতে আরো বিস্তৃত হবে।
বুধবার ঢাকায় সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক অতীতে হজ, ওমরাহ, অনুদানসহ কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এখন সৌদি আরব এবং বাংলাদেশের সম্পর্ক বহুমুখী এবং বিস্তৃত। দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ নানা খাতে সম্পর্ক বেড়েছে। আগামী দিনে এ সম্পর্ক আরো বাড়বে।
.png)
বাংলাদেশের ওমরাহ অতিথিদের প্রসঙ্গে তিনি বলেন, সৌদি বাদশাহর আমন্ত্রণে ও সৌদির ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের ৩০ জন নাগরিক ওমরাহ পালন করার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন ওমরাহ অতিথির কাছে বিমান টিকিট হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!