বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এমএ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে, ফলে এখন প্রতিদিন ১৫২টি ট্রেন চলতো এখন সেটা বেড়ে ১৭৮টি ট্রেন চলবে। নতুন সময় মেনে শনিবার থেকে চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফ পিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন সময় শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য।
.png)
তিনি জানান, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম মেট্রো ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে। পরে ৭টা ৩০ পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন আসবে। এরপর সাড়ে ৭টা থেকে সকাল পৌনে ১১টা ৪৯ পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে। পরে ১১টা ৪৯ থেকে বিকেল ৩টা ১২ মিনিট পর্যন্ত ১২ মিনিট পরপর ট্রেন প্লাটফর্মে ট্রেন থামবে। সর্বশেষ ৩টা ১৩ মিনিট থেকে ৮টা পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে।
এদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী মেট্রোরেলটি প্রথম ট্রেনটি ছাড়বে সকাল সাড়ে ৭টা এবং ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর চলাচল করবে। এরপর অফিস সময়ে ৮টা থেকে ১২.৮ পর্যন্ত ৮ মিনিট পরপর চলবে। অফ পিক আওয়ার ১২.৯ থেকে ৩টা ৫২ মিনিট পর্যন্ত ১২ মিনিট পরপর মেট্রোরেল চলবে। পরে বিকেলে আবার ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ৮ মিনিট পরপর মেট্র ট্রেন চলাচল করবে।