ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইলিয়াসের বিরুদ্ধে হুলিয়া জারি, ধরিয়ে দিতে নিউইয়র্কের দেয়ালে দেয়ালে পোস্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
ইলিয়াসের বিরুদ্ধে হুলিয়া জারি, ধরিয়ে দিতে নিউইয়র্কের দেয়ালে দেয়ালে পোস্টার
সংগৃহীত ছবি

মামলার বাদীর বাড়িতে বোমা হামলার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী ইলিয়াস হোসাইনকে আদালতে হাজিরে হুলিয়া জারি করা হয়েছে।

নিউইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগিয়েছে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেছেন।
 
জানা যায়, অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বানী, কুইন্স কাউন্টির ক্রিমিনাল আদালতে ইলিয়াসের বিরুদ্ধে মামলা চলছে। এ মামলায় তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তা।
 
এদিকে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে দেশের আদালতেও ইলিয়াসের বিরদ্ধে চার্জ গঠন করা হয়েছে। 
 
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের মামলায় সাংবাদিক তাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশও দিয়েছিলেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। পরে গত ১৮ জানুয়ারি ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুর করেন।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!