ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বগুড়ায় তিনদিন বন্ধ থাকবে বিটিসিএলের টেলিফোন ও ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
বগুড়ায় তিনদিন বন্ধ থাকবে বিটিসিএলের টেলিফোন ও ইন্টারনেট সেবা
ফাইল ফটো

ভবন স্থানান্তরের জন্য বগুড়া শহর ও উপজেলাগুলোতে তিন দিনের জন্য টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)  উপ-মহাব্যবস্থাপক (টেলিকমের) কার্যালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বগুড়া সাতমাথায় অবস্থিত তিনতলা টেলিফোন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বুয়েট। সেজন্য এই ভবন থেকে সুইচরুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করে পুনঃস্থাপন করা হবে। তাই আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। 

Advertisement

এদিকে ডাটা নির্ভর বর্তমান এ সময়ে টেলিযোগাযোগ সেবায় সাময়িকভাবে বিঘ্ন ঘটবে বলে দুঃখ প্রকাশ করছে বিটিসিএল কর্তৃপক্ষ।

যে সমস্ত টেলিযোগাযোগ সেবাসমূহ বন্ধ থাকবে  

বিটিসিএলের জিপন, লিজড লাইন ইন্টারনেট, ভিপিএন এবং কপার ক্যাবলের মাধ্যমে সংযোগ দেওয়া টেলিফোন (এজিডব্লিউ) সেবা বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়া শহর ও উপজেলাসমূহে জয়পুরহাট জেলার বিটিসিএল এর মাধ্যমে বাস্তবায়িত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগ দেওয়া ইন্টারনেট এবং বগুড়া শহরে টেলিফোন সেবা বন্ধ থাকবে।

একই সঙ্গে বিটিসিএল সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে ঘোষিত সময়ের ভেতরে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টাও করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইন্টারনেট
লিংক সফলভাবে কপি হয়েছে!