ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রমজানে কেমন থাকবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১, ১২ মার্চ ২০২৪
রমজানে কেমন থাকবে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রমজান। পবিত্র মাসে তাপমাত্রা নিয়ে সাধারণ মানুষ বেশ উদ্বেগ। গত কয়েকদিন থেকেই বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। এমন পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদফতর বলেছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে।

সোমবার ১১ মার্চ আবহাওয়াবিদ কামরুল হাসান গণমাধ্যম জানান, আগামী কয়েক দিন অর্থ্যাৎ রমজান মাসে তাপমাত্রা আরো বাড়বে।

কামরুল হাসান জানান, আগামী ১০ দিনে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আর তাপমাত্রা এখনকার তুলনায় বাড়তে থাকবে। রমজানের মাঝামাঝি সময়ে তাপমাত্রা হবে অন্তত ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। শেষের দিকে আরো বাড়তে পারে তাপমাত্রা।

Advertisement

সোমবার ১১ মার্চ সকালে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার (সকাল ৯টা থেকে) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

বুধবার (সকাল ৯টা থেকে) খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!