ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সোমালিয়া উপকূলে নোঙ্গর করেছে জিম্মি জাহাজ আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ১৪ মার্চ ২০২৪
সোমালিয়া উপকূলে নোঙ্গর করেছে জিম্মি জাহাজ আব্দুল্লাহ
জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

ভারত মহাসাগর থেকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সোমালিয়ার উপকূলে নোঙর করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

বৃহস্পতিবার সকালে অপহরণ হওয়া জাহাজটির উদ্ধার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সরকারি দফতর প্রধান ও মার্চেন্ট জাহাজ মালিক এবং অফিসার্স এসোসিয়েশন একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে মোহাম্মদ মাকসুদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, যেহেতু এখন জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙর করেছে, আমরা আশা করছি, কোনো না কোনো সময়ে অপহরণকারিরা জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তারপরই আমরা কৌশল ঠিক করবো, কীভাবে আলোচনায় যাবে। এখন আমরা চিন্তা করছি, জাহাজে যারা অবস্থান করছে তারা এবং জাহাজটি যেন নিরাপদ থাকে সে বিষয়টি নিয়ে।

Advertisement

এর আগে ব্যুরোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জাহাজটি গারাকাড উপকূল থেকে ৭২ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তবে জাহাজটি ধীরে চলছে বলে ধারণা মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের।

ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়ে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে জলদস্যুরা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!