[ জাতীয় ]
ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল
ফাইল ফটো
ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এমন নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, মহাসড়কে সংস্কারকাজ শেষ করতে হবে ঈদের ৭ দিন আগেই। এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতে ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!