এদিকে এবার ঈদে সরকারি কর্মচারীদের সঙ্গে যুক্ত হবে নববর্ষের ছুটিও। এর সঙ্গে সাপ্তাহিক শুক্র-শনিবারের ছুটি মিলিয়ে ছয়দিনের ছুটি মিলতে পারে। আবার একদিন সাধারণ ছুটি পেলে ছুটি গড়াতে পারে ১০ দিনেও।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। রমজান, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয় করে আজ থেকে এ ছুটি শুরু হয়েছে।
.png)
ছুটির তালিকা অনুযায়ী, গত ১০ মার্চ থেকেই প্রাথমিক ও মাদরাসায় এবং ১১ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে টানা প্রায় এক মাসের ছুটি শুরুর কথা ছিল। কিন্তু শিখন ঘাটতি পূরণে মাধ্যমিকে ১৫ দিন ছুটি কমানো হয়। আর রোজার প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হয়।