ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাত ১টার মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার বেগে ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৯, ২৬ মার্চ ২০২৪
রাত ১টার মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার বেগে ঝড়
ফাইল ফটো

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Advertisement

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া এ সময়ে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!