ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা চাই: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ২ এপ্রিল ২০২৪
দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা চাই: দুদক চেয়ারম্যান
মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান- ছবি: সংগৃহীত

দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ বলেছেন, অধিকাংশ লোক দুর্নীতিকে এখন আর দুর্নীতি মনে করে না। এক সময় দুর্নীতিবাজরা সন্ধ্যার পরে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটাচলা করত। এখন তারা প্রকাশ্যে বের হয়ে রাস্তার মাঝ দিয়ে হাঁটে।

মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) স্মরণিকা ‘সুপথ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিবাজদের সহায়তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে প্রশ্ন তৈরি হয়। তাই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কাদের সঙ্গে রাখব, সেটাও দেখতে হবে। এ সময় সাংবাদিকদের কাছে দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা চান তিনি।

Advertisement

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, দুদক এবং সাংবাদিকদের লক্ষ্য-উদ্দেশ্য একই। তা হলো দুর্নীতিমুক্ত দেশ গড়া। এ সময় দুদকে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন সাংবাদিক নেতারা। এর পরিপ্রেক্ষিতে দুদক চেয়ারম্যান সব সীমাবদ্ধতা সমাধানের আশ্বাস দেন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: দুদক
লিংক সফলভাবে কপি হয়েছে!