[ জাতীয় ]
হুমায়ুন আজাদকে হত্যায় সরাসরি জড়িত জঙ্গি সাবু গ্রেফতার
অধ্যাপক হুমায়ুন আজাদ
বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই।
তিনি জানান, ২০০৪ সালে বইমেলায় জেএমবি নেতা নূর মোহাম্মদ চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে-গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অধ্যাপক আজাদ জার্মানিতে মৃত্যুবরণ করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!