[ জাতীয় ]
বিমান বাহিনী প্রধানের সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর সঙ্গে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার বিমান বাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাত করেন- আইএসপিআর
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি।
রোববার বিমান বাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
আন্তঃবাহিনী জনসেংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান বিমান বাহিনী সদর দফতরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এছাড়াও তিনি বিমান বাহিনী সদর দফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
ডেইলি বাংলাদেশ/এসআই
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!