ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডিসেম্বরের শেষে নির্বাচন, ১০০ আসনে ইভিএমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৬, ২৮ আগস্ট ২০১৮
ডিসেম্বরের শেষে নির্বাচন, ১০০ আসনে ইভিএমের প্রস্তুতি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এতে ১০০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি ব্যবহার প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ এসব কথা জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। কারণ নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুল শুরু হয়। সে সময় নির্বাচন হলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে।

Advertisement

ইসি সচিব আরো জানান, ডিসেম্বরের শেষ দিকে শিক্ষার্থীদের ছুটি থাকে। সংসদ নির্বাচনের ৮০ ভাগ প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, কমিশন দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে। নির্বাচনের আগে আইন পাস, রাজনৈতিক দলগুলোর মতামত সব কিছু ঠিক থাকলে ইসি সংসদ নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা রাখে।

সচিব আরো বলেন, ইভিএম ব্যবহার করার আগে ভিত্তিস্বরুপ আইন দরকার। আগামী ৩০ আগস্ট আরপিও সংশোধন সংক্রন্ত বিষয় নিয়ে কমিশন সভায় আলোচনা হবে। তারপর সেটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন পাস হলে তার পরে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। তখন সিদ্ধান্ত নেয়া হবে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না।

তিনি আরো জানান, জাতীয় নির্বাচনের পরেই সারাদেশের সব উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ইভিএম ব্যবহার করা হবে।

ডেইলি বাংলাদেশ/জেডআর/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!