ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যে ৫ এজেন্সি করতে পারেনি একজন হজযাত্রীর ভিসাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ১৫ মে ২০২৪
যে ৫ এজেন্সি করতে পারেনি একজন হজযাত্রীর ভিসাও
ফাইল ফটো

হজ ফ্লাইট শুরুর সপ্তম দিনেও ৫ এজেন্সি একজন হজযাত্রীরও ভিসা কার্যক্রম শেষ করতে পারেনি। ফলে এসব এজেন্সির ১ হাজার ৮৭০ জন হজযাত্রী শেষ পর্যন্ত হজ করতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গণমাধ্যমকে এজেন্সি মালিকরা বলছেন, আজকের মধ্যে অধিকাংশ হজযাত্রীর ভিসা কার্যক্রম শেষ হবে। বাড়ি ভাড়াসহ নানা জটিলতায় ভিসা কার্যক্রম শেষ হয়নি। 

এদিকে, এসব এজেন্সি বর্ধিত সময়ের মধ্যে  কেন হজযাত্রীদের ভিসা কার্যক্রম শেষ করতে পারেনি তার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Advertisement

গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহের স্বাক্ষরিত চিঠিতে ছয় এজেন্সিকে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়া এজেন্সিগুলো হলো- ওয়াল্ডলাইন ট্যুরস অ্যান্ড লাইন, তাদের নিবন্ধনকৃত হজযাত্রী সংখ্যা ২৮৬ জন। আনসারি ওভারসিস, তাদের হজযাত্রীর সংখ্যা ২৬০, আল রিসান ট্রাভেল এজেন্সির হজযাত্রীর সংখ্যা ৪৪৪, মিকাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির হজযাত্রীর সংখ্যা ৩৭৫, নর্থ বাংলা ট্যুর অ্যান্ড  ট্রাভেলস হজযাত্রীর সংখ্যা ২৬০ ও  হলি দারুন্নাজ্জাত হজ ওভারসিস এজেন্সির হজযাত্রীর সংখ্যা ২৫০ জন। এসব এজেন্সির মাধ্যমে মোট ১ হাজার ৮৭৫ জনের চলতি বছর হজে যাওয়ার কথা ছিল। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত  আনসারি ওভারসিস মাত্র ৫ জনের ভিসা সম্পূর্ণ করেছে। বাকি পাঁচটি এজেন্সি একজন যাত্রীরও ভিসা আবেদন করতে পারেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!