ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
ঈদযাত্রা

ট্রেনের ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩, ৫ জুন ২০২৪
ট্রেনের ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার আগামী ১৫ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার সকাল ৮টা থেকে শতভাগ টিকিট অনলাইনে কিনতে হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এদিন যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে৷ আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে৷

একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে পারবেন৷ এক্ষেত্রে কোনো যাত্রী ৪টি টিকিট কিনলে সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে। তবে ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না৷

Advertisement

এদিকে টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবারই টিকিট কেনার সময় নিবন্ধনকৃত মোবাইল ফোন নম্বরে ওটিপি (OTP) পাঠানোর ব্যবস্থা করা হবে৷ 

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে৷ এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: টিকিট
লিংক সফলভাবে কপি হয়েছে!