[ জাতীয় ]
জর্ডানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হেলাল
ফাইল ফটো
পেশাদার কূটনীতিক নুর-এ হেলাল সাইফুর রহমানকে জর্ডানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটিতে বর্তমান রাষ্ট্রদূত নাহিদা সোবহানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নুর-এ হেলাল সাইফুর রহমান এখন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তিনি ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর ও কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। করাচিতে ডেপুটি হাইকমিশনারও ছিলেন তিনি।
.png)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নুর-এ হেলাল সাইফুর রহমান সিঙ্গাপুরের নানইয়াং বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!