ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২, ১৪ জুন ২০২৪
নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন
মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ- ফাইল ফটো

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭০ বছর। শুক্রবার ভোরে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরোপ্রধান জুলহাস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরোপ্রধান জুলহাস আলমের ফেসবুক পোস্ট

Advertisement

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে।

মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদের পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়। গত দুই মাস অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ। বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!