ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ট্রেনে ঈদযাত্রা: শেষ হচ্ছে ফিরতি টিকিট বিক্রিও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৬, ১৪ জুন ২০২৪
ট্রেনে ঈদযাত্রা: শেষ হচ্ছে ফিরতি টিকিট বিক্রিও
ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ জুনের ট্রেনের ফিরতি টিকিট বিক্রির মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের টিকিট বিক্রি। এর আগে গত ১০ জুন ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। আর গত ২ জুন শুরু হয় অগ্রিম যাত্রার টিকিট বিক্রি।

শুক্রবার সকাল ৮টায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা হতে বিক্রি শুরু হয়। আজই ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। 

Advertisement

একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদযাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না। টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি পাঠানোর ব্যবস্থা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: টিকিট ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!