ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি, এসআইসহ ৫ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫, ১৬ জুন ২০২৪
কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি, এসআইসহ ৫ পুলিশ বরখাস্ত
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে কোরবানির পশুবাহী গাড়ি থামিয়ে ঘুষ নেয়ার অভিযোগে দুই পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম, এসআই মো. আসাদুজ্জামান, কনস্টেবল নাজির শেখ, কনস্টেবল যুগল মণ্ডল এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশ। 

গত ১৩ জুনের এ ঘটনায় শনিবার তাদের বরখাস্ত করা হয়। এদিন বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়। 

Advertisement

এতে বলা হয়, ঘুষকাণ্ডের তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!