ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ছাগলকাণ্ডের সেই সাদিক এগ্রোতে মিললো নিষিদ্ধ জাতের গরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ৩ জুলাই ২০২৪
ছাগলকাণ্ডের সেই সাদিক এগ্রোতে মিললো নিষিদ্ধ জাতের গরু
ছবি: সংগৃহীত

এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছাগলকাণ্ডে আলোচনায় আসা সাদিক এগ্রো থেকে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের ৬টি গরু উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম।

বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন কাঠের পুলের ১৬ নম্বর রোডে অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।

জানা গেছে, ২০২১ সালে ভুয়া তথ্যের মাধ্যমে ফ্রিজিয়ান জাতের গরুর নামে গরুগুলো আমদানি করে সাদিক এগ্রো। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণিসম্পদ অধিদফতরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। অবৈধ প্রভাব খাটিয়ে সেই গরু আবারও এনে বিক্রি করে সাদিক এগ্রো। 

Advertisement

এসব অভিযোগে গত সোমবার দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে ৩টি টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক এগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায়।

অভিযানে সাভারে সাদিক এগ্রোর একটি শেডে ৫টি ব্রাহমা প্রজাতির গরু ও ৭টি বাছুরের সন্ধান পাওয়া যায়। পরে মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসেও অভিযান চালায় দুদক। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!