[ জাতীয় ]
রাতেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার বেগে ঝড়
ফাইল ফটো
দেশের ৫টি অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড় হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য দেওয়া হয়েছে সতর্ক সংকেত।
রোববার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
.png)
এর আগে, সকালে আবহাওয়া অফিস জানিয়েছিল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছিল।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!