ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ফিরলেন ৫৯ হাজার ৩৩০ হাজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫, ৯ জুলাই ২০২৪
দেশে ফিরলেন ৫৯ হাজার ৩৩০ হাজি
ফাইল ফটো

হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৯ হাজার ৩৩০ হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১৫৩টি ফ্লাইটে এসব হাজি দেশে এসেছেন।

মঙ্গলবার হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৩৯৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২০ হাজার ৭৪৮ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৪৭ হাজি দেশে ফিরেছেন।

Advertisement

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৯ এবং মহিলা ১৩ জন।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ঐদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজে গিয়ে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৬ এবং মহিলা ১১ জন।

এদিকে, আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!