ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রশ্নফাঁস চক্রের ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ৯ জুলাই ২০২৪
প্রশ্নফাঁস চক্রের ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ
প্রশ্নফাঁস চক্রের ১৭ সদস্য

পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলীসহ প্রশ্নফাঁস চক্রের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

এর আগে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত গাড়িচালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

এদিন এ মামলায় গ্রেফতার ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

স্বীকারোক্তি দেওয়া  অন্য ৬ আসামিরা হলেন-  মো. খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), আবু সোলেমান মো. সোহেল (৩৫), মো. সাখাওয়াত হোসেন (৩৪), সাইম হোসেন (২০) ও লিটন সরকার (২৫)।

রোববার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবেদ আলীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি।  রাতেই পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন।

মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!