বুধবার পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্য জানাতে মোবাইল নাম্বার- ০১৩২০০০১২২২, ০১৩২০০০১২২৩ ব্যবহার করার অনুরোধ জানানো হলো।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা ও সহিংসতা সৃষ্টি করা হয়। সেসব নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য এবং অপরাধীর নাশকতার সময়ের ছবি/ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হলো।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে তাণ্ডব চালায় দুষ্কৃতকারীরা। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে মারাও যান অনেক মানুষ।