[ জাতীয় ]
সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: সেনাপ্রধান
শেরপুরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনী অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বুধবার শেরপুরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে শেরপুর আসার পথে সড়কে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক দেখেছি।
.png)
তিনি আরো বলেন, ঢাকায় মূল সমস্যা থাকলেও দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দায়িত্বরত সেনা সদস্যদের আরো কিছুদিন মাঠে থাকতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!