[ জাতীয় ]
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান- ফাইল ফটো
বর্তমান সংকট নিরসনে দেশের শীর্ষ পর্যায়ের সব নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার দুপুরে এ বৈঠক শুরু হয়। জানা গেছে, বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারা অংশ নিয়েছেন।
এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বৈঠকের পর দেশে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় বক্তব্য দেবেন তিনি।
.png)
আইএসপিআর থেকে এ সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!