[ জাতীয় ]
নিজ দফতরে ফিরে গেলেন ৪২ জনসংযোগ কর্মকর্তা
ফাইল ফটো
দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৪২ জন জনসংযোগ কর্মকর্তাকে নিজ দফতরে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দফতরে যোগদানের আদেশ দেওয়া হলো।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত ঐ আদেশে আরো বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!