[ জাতীয় ]
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
বুধবার গভীর রাতে টেলিফোন কলে তিনি এ শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের বিনিয়োগ কার্যক্রম চালিয়ে যেতে এবং প্রবৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখার পরামর্শ দেন।
.png)
সুবিধাজনক সময়ে শ্রীলংকার প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!