[ জাতীয় ]
মেট্রোরেল নিয়ে সুখবর
ফাইল ফটো
পরিস্থিতি স্বাভাবিক হতেই কাজে যোগদান করেছে মেট্রোরেলের কর্মচারীরা। এতে আগামী রোববার থেকে ফের মেট্রোরেল চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব সংলগ্ন মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।
এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
.png)
সচিব এহছানুল হক বলেন, মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।
এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!