ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শুক্র-শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেসব শাখা খোলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ২২ আগস্ট ২০২৪
শুক্র-শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেসব শাখা খোলা
ফাইল ফটো

দাফতরিক কাজের প্রয়োজনে আগামী শুক্র ও শনিবার (২৩ ও ২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বেশ কয়েকটি শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাফতরিক কাজের প্রয়োজনে আগামী ২৩ ও ২৪ আগস্ট এপিডি অনুবিভাগের কক্ষসমূহ (ভবন নং-০১, ২য় তলা), শৃঙ্খলা অনুবিভাগের সংশ্লিষ্ট কক্ষসমূহ এবং সিআর অধিশাখা (ভবন নং-০৩, ৩য় তলা, কক্ষ নং-২০৬-২১০) খোলা রাখা প্রয়োজন।

Advertisement

এ অবস্থায় উল্লেখিত কক্ষসমূহ, কলাপসিবল গেট এবং লিফট খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, দেশের বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। একইসঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এ ছাড়া দুর্গত এলাকাগুলোতে জনগণের সার্বিক সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!