[ জাতীয় ]
প্রথম মাসের বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন জেলা বন্যায় ভাসছে, জনজীবন বিপর্যস্ত, বন্যার্তদের পাশে থাকতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করছেন গণত্রাণ সংগ্রহ। এবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন। তার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসে আসিফ এই ঘোষণা দেন। যেখানে তিনি লিখেছেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সবাই এগিয়ে আসুন।
এর আগে বুধবার (২১ আগস্ট) রাতে সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত জেলায় রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু এবং পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরুর কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বন্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!