[ জাতীয় ]
একনেক ও আইনশৃঙ্খলাসহ ৪ উপদেষ্টা পরিষদ কমিটি গঠন
ফাইল ফটো
ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ও আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিসহ চারটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছে।
বাকি দুইটি কমিটি হলো- অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব কমিটি গঠন-সংক্রান্ত আলাদা চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
.png)
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চেয়ারপার্সন করে একনেক কমিটি গঠন করা হয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে এ কমিটির বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাকে আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক করে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!