[ জাতীয় ]
বন্যায় কতগুলো মোবাইল টাওয়ার বন্ধ, জানালো বিটিআরসি
ছবি: সংগৃহীত
দেশের উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১১টি জেলায় মোবাইল ফোনের ১ হাজারের বেশি টাওয়ার অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এর মধ্যে সবচেয়ে বেশি টাওয়ার অচল ফেনীতে।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানায় বিটিআরসি।
এতে জানানো হয়, বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ৪০টি টাওয়ারের কার্যক্রম বন্ধ রয়েছে।
.png)
এসব জেলার মধ্যে ফেনীর ৬৫৩টির মধ্যে ৫৯৯টি বন্ধ রয়েছে। অন্যদিকে সচল রয়েছে মাত্র ৫৪টি।
মোবাইল অপারেটর, টাওয়ার কো-অপারেটর ও কর্তৃপক্ষ মোবাইল নেটওয়ার্ক পুনরায় সচল করার চেষ্টা করছে বলেও জানিয়েছে বিটিআরসি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!