ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সময় টিভির স্যাটেলাইট সম্প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২, ২৭ আগস্ট ২০২৪
সময় টিভির স্যাটেলাইট সম্প্রচার শুরু
ফাইল ফটো

সময় টেলিভিশনের নতুন যাত্রা শুরু। সোমবার রাত ১১:৫৯ মিনিট থেকে নতুন ব্যবস্থাপনায় নতুনভাবে স্যাটেলাইটে নিয়মিত সম্প্রচারে ফিরেছে সময় টিভি।

উচ্চ আদালতের নির্দেশে গত ১৯ আগস্ট থেকে সাত দিনের স্যাটেলাইটে সম্প্রচার বন্ধ ছিল সময় টিভি। আদালতের নির্দেশনা মোতাবেক পুনরায় স্যাটেলাইটে সম্প্রচার শুরু হলো। 

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরো এগিয়ে নিতে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।

Advertisement

নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে জনমানুষের কাছে নতুন রূপে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করবেনতুন পরিচালনা পর্ষদ।

২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে সময় টিভি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!