[ আইন-আদালত ]
সময় টিভির সম্প্রচার নিয়ে আপিল বিভাগের আদেশ মঙ্গলবার
ফাইল ফটো
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। ঐদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
আদালতে সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
.png)
এছাড়া সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা।
গত ২১ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!