ফেক ফেসবুক আইডির একটি পোস্টে দাবি করা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে বাংলাদেশে সব পর্নোগ্রাফি সাইট বন্ধ থাকবে। বাংলাদেশ হাইকোর্টের নির্দেশনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, পরবর্তী ৬ মাসের জন্য সব পর্নোগ্রাফি সাইট ব্লক থাকবে। মূলত যুবসমাজের নৈতিক ও মানসিক বিকাশ সুরক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এরই মধ্যে এ নির্দেশনা কার্যকর করতে শুরু করেছে।
এই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পোস্টটি ভুয়া বুঝতে পেরে বাকিদের সচেতন করেছেন। অনেকে আবার পোস্টটি সঠিক মনে করে নিজেদের টাইমলাইনে শেয়ার করেছেন এবং বিভিন্ন জনকে ইনবক্সে পাঠাচ্ছেন।
.png)
এ বিষয়ে ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী ইকরামুল হক বলেন, বিষয়টি ভুয়া। একটি শ্রেণী ধর্ম উপদেষ্টার সুনাম ক্ষুণ করার চেষ্টা করছে। উপদেষ্টার বক্তব্যের জন্য তার ব্যক্তিগত আইডি ও ফেসবুক পেইজ ফলো করা উচিত।
ফেক আইডির বিড়ম্বনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।