ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আন্দোলনে লুট হওয়া ৩ লাখ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৩, ৩১ আগস্ট ২০২৪
আন্দোলনে লুট হওয়া ৩ লাখ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানা ও ফাঁড়িতে অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। এর মধ্যে এখন পর্যন্ত লুট হওয়া ৩ হাজার ৮৭২টি অস্ত্র ও ২ লাখ ৮৬২১৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

শনিবার পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এসপি ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সারাদেশ থেকে লুণ্ঠিত ৩ হাজার ৮৭২টি বিভিন্ন ধরনের অস্ত্র, ২ লাখ ৮৬২১৬ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১টি টিয়ার শেল ও ২ হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র-গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!