[ জাতীয় ]
জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ফটো
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
রোববার এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সে সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।
তিনি কবে যাচ্ছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আরেকটু সময় যাক, পরে সেটি বোঝা যাবে।
সেখানে কার কার সঙ্গে বৈঠক হবে? এ প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটা তো গেলে হবেই। কিছু কিছু কথা বার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে, স্পেসিফিক বলতে পারি না।
ডেইলি-বাংলাদেশ/এআইএ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অন্তর্বর্তীকালীন সরকার
লিংক সফলভাবে কপি হয়েছে!