জানা গেছে, দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি প্রাক্কলিত মূল্যের চেয়ে ২০ দশমিক ২১% টাকা সাশ্রয়ে ৫ বছর সেতুর টোল আদায় ও পরিচালনার দায়িত্ব পেয়েছে।
রোববার রাত ১২টা থেকে তাদের কার্য দিবস শুরু হয়। কার্য দিবসের প্রথম দিনেই যানবাহন দ্রুত পারাপার করার জন্য ফাস্ট ট্যাকের একটি বুথ থেকে বাড়িয়ে ৭টি বুথে এ সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) আলতাফ হোসেন সেখ।
নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের পর রোববার যমুনা সেতু পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা।
সেতুর প্রাক্কলিত মূল্য ছিল চুয়াত্তর কোটি পঁচাত্তর লাখ ঊনত্রিশ হাজার ছয়শত একুশ টাকা এবং সর্বনিম্ন দরদাতা হিসেবে ঠিকাদারি কোম্পানি ঊনষাট কোটি তেষট্টি লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশত চার টাকা মূল্যে দরপত্র প্রদান করা হয়। এতে প্রাক্কলিত মূল্য হতে বাংলাদেশ সরকারের ১৫ কোটি ১১ লাখ ৩৩ হাজার ১১৭ টাকা সাশ্রয় হবে। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব জনবল দিয়ে টোল আদায় ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।