মঙ্গলবার সব কর্মসূচি স্থগিত করে কাজে ফিরবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরই মধ্যে দুইদিন বন্ধ থাকার পর ঢামেক হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়েছে।
বুধবার থেকে সব ধরনের সেবাদান কার্যক্রম পুরোদমে চলবে বলে জানান চিকিৎসকরা। তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনগণকে।
.png)
এদিকে ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ঝুলে থাকা স্বাস্থ্য সুরক্ষা আইন কার্যকর ও স্বাস্থ্য পুলিশ গঠনে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।
হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ বলেছেন, আমাদের দাবি অনুযায়ী হাসপাতাল প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেছে। দোষীদের গ্রেফতার করেছে। তাই চিকিৎসকদের কর্মসূচি স্থাগিত করা হয়েছে। কাল থেকে হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা।