ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সেনাপ্রধানের ব্যক্তিগত কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ৫ সেপ্টেম্বর ২০২৪
সেনাপ্রধানের ব্যক্তিগত কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান- ফাইল ফটো

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত কোনো আইডি অথবা অ্যাকাউন্ট নেই। তার পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ফেক আইডি/অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। তাই সেনাবাহিনী প্রধানের পরিচয়/ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!