[ জাতীয় ]
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধিদল
ছবি- সংগৃহীত
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। এ নিয়ে টানা দ্বিতীয়দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছে তারা।
রোববার দুপুর ১টায় শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শনিবার প্রায় সাত ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখার পর রোববারও সকাল ১০টা থেকে অবরোধের ঘোষণা দেন এ শিক্ষার্থীরা। তারা সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন।
.png)
আন্দোলনের সংগঠক আহমেদ তানজিল বলেন, আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সংগঠক মোশাররফ পাঠানের নেতৃত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছে। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বা ঊর্ধ্বতন কারো সঙ্গে আলোচনার চেষ্টা করবে। বিকেল ৪টায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে আরেকটি দল যাবে।
তিনি বলেন, শনিবার আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে গিয়েও পারিনি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!