ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ওমরা যাত্রীদের জন্য সুখবর বিমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৪
ওমরা যাত্রীদের জন্য সুখবর বিমানের
ফাইল ফটো

সৌদি আরবগামী ওমরা যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাপরিচালক বোসরা ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত ওমরাযাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমিয়েছে।

Advertisement

এর আগে, ওমরা’র জন্য দুইটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। সম্মানিত ওমরাযাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান ২টি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর ফলে সম্মানিত ওমরাযাত্রীরা সাধারণ যাত্রীদের ন্যায় যেকোনো আরবিডিতে ওমরা টিকিট ক্রয় করতে পারবেন। যেসব ওমরাযাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। এ ছাড়া যেসব যাত্রী ওমরা’র উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ওমরাহ
লিংক সফলভাবে কপি হয়েছে!