ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একদিন পরেই সিলেটের নতুন ডিসির নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৪
একদিন পরেই সিলেটের নতুন ডিসির নিয়োগ বাতিল
ফাইল ফটো

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিম। তবে সমালোচনার মুখে একদিনের ব্যবধানেই তার নিয়োগ বাতিল করেছে সরকার।

মঙ্গলবার তাকে ডিসি নিয়োগের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এর আগে সোমবার ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। সেখানে এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Advertisement

এনামুলের নিয়োগ আদেশ বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিমের নিয়োগ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। তিনি ২০১৯ সালে ফেনীর নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। 

মৃত্যুর আগে নুসরাত জাহান রাফি ও তার মা শিরিন আক্তার ন্যায়বিচারের আশায় তার কাছে গিয়েছিলেন। এরপর এনামুল করিমের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!